মালদা

ইংরেজবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎকর্মীদের জীবনের ঝুঁকি কমাতে পুরকতৃপক্ষের পক্ষ বিলি করা হল হেলমেট ও গ্লাবস

ইংরেজবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎকর্মীদের হেলমেট ও হ্যান্ড গ্লাবস বিলি করলো পুরকতৃপক্ষ। আজ দুপুরে ৭০জন কর্মীর হাতে এই সামগ্রি তুলেদেন চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ ও দুলাল সরকার। বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুতের কাজে কর্মরত রয়েছেন ৭০জন কর্মী। তারা বিদ্যুতের কাজ করতে গিয়ে বিভিন্ন দূর্ঘটনার কবলে পরে তাদের জীবন সংশয় দেখা দেয়। তার ওপর বৃষ্টির দিন তাদের বিদ্যুতের কাজে অসুবিধায় পরতে হয়। তবে এই সামগ্রী তাদের অনেকটা জীবনের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন কর্মীরা। এই সমস্ত সামগ্রি পেয়ে খুশি বিদ্যুৎকর্মীরা।